একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর (১৯ বছর ও ২১ বছর) একসঙ্গে বসবাস ও স্বামী-স্ত্রীর মতো চলাফেরাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এমনই ঘটনা ঘটেঠে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার ...

পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর (১৯ বছর ও ২১ বছর) একসঙ্গে বসবাস ও স্বামী-স্ত্রীর মতো চলাফেরাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এমনই ঘটনা ঘটেঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে এক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস ও চলাফেরা করছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের মধ্যে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বিষয়টি বুধবার জানাজানি হলে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে লালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব ওই দুই তরুণীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তাদের স্থানীয়ভাবে তার জিম্মায় রাখা হয় বলে জানা গেছে।

ইউপি সদস্য কাওসার হাবিব বলেন, ‌‘বিষয়টি জানার পর আমি তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। আপাতত তাদের আমার জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদুজ্জামান মিরাজ/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1158004
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World