ডিএমপির মিরপুর বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। আরও পড়ুন ঢাকায় পুলি...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির মিরপুর বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মিরপুর থানা-পুলিশ ৫০ জন, শাহ আলী থানা ১২ জন, পল্লবী থানা ২২ জন, কাফরুল থানা ১২ জন, দারুস সালাম থানা ১৮ জন, রুপনগর থানা ১৩ জন ও ভাষানটেক থানা-পুলিশ ৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
কেআর/এমএমকে
Original Source
https://www.jagonews24.com/national/news/1158014
