সব ইবাদত কি আল্লাহর দরবারে পৌঁছায়? জেনে নিন ইবাদত কবুল হওয়ার শর্ত
আল্লাহ তাআলা জিন ও মানবজাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেছেন, ‘আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ আর ইবাদতের অর্থ হলো আনুগত্য ও বিনয়ের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটানো। সুতরাং আপনারা আল্লাহ তাআলার ইবাদত করুন এবং সমস্ত বিষয়ে তাঁর অনুগত থাকুন; ...
















