শাহজালাল বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশি করে ৭৪ ভরি সোনা জব্দ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি বা ৮৬১ দশমিক ৮ গ্রাম সোনা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ...


















