জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষ, আজীবন নিষেধাজ্ঞা চাইলেন রোনালদো
পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোতার নাম নিয়ে রুবেন নেভেসকে কটাক্ষ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন আচরণে জড়িত সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা। এমনকি সংশ্লিষ্ট সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করারও জা...



















